নতুন কিছুর খোঁজে
এসেছি অনেক দূরে,
জানিনা তা পাবো কিনা
চেষ্টা করতে তো নেই মানা।
আর কতদিন এভাবে
থাকবো বসে হাত গুটিয়ে,
এবার আমি মেলেছি ডানা
খালি হাতে বাড়ি ফিরবো না।
মায়ের আঁচলে মুখ লুকিয়ে
থাকার দিন শেষ হয়েছে,
এখন আমিও যে সব পারি
সারা বিশ্ব দিতে পাড়ি।
G