Pages

Monday, October 16, 2017

কে বড়?

হাতি আর প্রজাপতি
কে বড়?
তুমি তো খিলখিলিয়ে
চারপাটি দাঁত বের করে
বললে- হা---তি-!
আমি বললাম- প্রজাপতি।
তুমি আমাকে পাগল বললে,
এবার আমি হেসেই ফেললাম।

তুমি বললে-
মস্ত বড় হাতি,
ইয়া মোটা দেহখানি তার
পা আছে গোটা-গোটা চার,
বড় থালার মত কান
দেখ সে পাহাড় সমান।
সেই তো বড় হবে!
তাহলে, প্রজাপতি ছোট।
তোমার কথায় মানলাম

হাতি আর প্রজাপতি
প্রাণীদ্বয়ের থেকে
কে বেশি টানে তোমাকে?
হাতি?
নাকি ঐ খুদে প্রজাপতি?

যার রং-বেরংগের পাখনা
ফুলে ফুলে ভাসনা
নির্বোধ শিশুটাকেও
কাছে টানতে ছাড়েনা।

তুমি কি জান?
ঐ খুদের দেহের তুলনায়
কয়েকগুন বড় তার ডানা দু'খানা

কে বড়?
তুমিই বলো


রবিবার, দুপুর ১২:৫৩ টা। ১৫ অক্টোবর, ২০১৭ ইং।
শেফার বায়না পূরণ

Tuesday, June 27, 2017

ইচ্ছে আমার

ইচ্ছে আমার-
বাতাসে সবুজ মিশিয়ে দিই
সব আগুন নিভিয়ে দিই
সব কিছু ফেলে আসি
শুধু তোমাকে ভালবাসি

ইচ্ছে আমার-
তোমাকে হাসতে শেখায়
তোমার কষ্টগুলো আমার হোক
তোমাকে সবুজ দেখায়
তোমাকে ভালবাসতে শেখায়

ইচ্ছে আমার-
দুনিয়ার সব ক্ষমতা আমারি হোক
পৃথিবীটাকে আমার মত করে সাজায়
সব হানা-হানি বন্ধ করে
স্বপ্নের সবুজের বসুধা গড়ি

Saturday, June 17, 2017

নিরাশা

দিন পার হয়ে গেল
ঘন্টা পড়লো
তবু আমার সময় হলোনা।

সাত-সমুদ্র তের নদীর ওপার হতে
সপ্তডিঙা মধুকরে সেজে
আমার স্বপ্ন আসে,
স্বপে বিভোর আমি, ঘুম ভাঙেনা।

যার আশায় বসে আছি-
সে তো জানে না, কি প্রত্যাশি।
নতুন দিন- স্বপ্নে আসে
আশা জাগায়, আরো স্বপ্ন দেখি।
আর নীরব ভালবাসার ন্যায়-
চলে যায়, নীরবে ভালবেসে।

শুক্রবার, (প্রথম প্রহর) রাত ০১:০৮ টা। ১৬ জুন, ২০১৭ ইং।