সরস তুমি রসিয় না
হরসে মন ভরিয় না,
মজায় না কাহার-ও মন
তোমারি রসে।
তোমাতে হই আত্মহারা
উদাসী মন হয় উতলা,
তোমারি পানে বারে-বারে
ছুটে যায় অবলা।
তুমি কামিনী, তুমি রোহিনী
তোমারি শুধাই সুহাসিনী
তোমারি বিরহে একেলা নিশি
মরেছি তোমারি পিয়াসে।
৭ এপ্রিল, সাতক্ষীরা।
(ঢাকা থেকে বাড়ি যাওয়ার পথে)