জাগতিক সন্ধ্যার আকাশ
সাজে আবিরের সাজে
নগ্ন দেহে আধারের অপেক্ষায়
প্রিয়ার উলঙ্গ স্পর্শের
নীরব স্বার্থকতা খুজে পায়
গোপন আলিঙ্গনের স্বাদ
নিস্তব্ধ তবু স্পষ্ট সে ভাষা
বারে বারে তারে ডেকে যায়
গোধুলী বুকের ক্ষরা রক্ত
পাপিয়া গায়ে মাখে
শশীর মায়ায় জড়িয়ে
আবির সাজ ছেড়ে
জ্যোৎস্নায় ডুবে যায়
ডাহুকের কানে লাগে
বলাকার কান্নার গোঙানি
বলাকা অঝরে কাঁদতে চেয়েও
গলায় চাপা পড়ে
ডাহুকের আত্মচিৎকার করতে
জলে মুখ লুকায়
পাপিয়ার চিৎকারে
নিস্তব্ধ খান খান হয়ে যায়
ডাহুক জলের ভিতরে
নিজের অশ্রু বিলায়
রক্তিম আভায়