স্বাধীনতা! স্বাধীনতা!! স্বাধীনতা!!!
স্বাধীনতা বলে আমরা শুধুই মিথ্যে চিৎকার করি,
কোথায় স্বাধীনতা?
শহরের ব্যস্ততম সড়কের ফুটপাতে
ভিক্ষার থালা পেতে বসা
কিশোরী মায়ের শুকনো বুকে
অবুঝ শিশু ব্যর্থ দুগ্ধ খোজে।
জানে না সে শিশু
কদিন অনাহারে গেছে তার মায়ের,
অসহায় মায়ের শুকনা চিবুক
তারই স্বাক্ষ্য দেয়।
আরো দশটা শিশুর মত
এই শিশুরও তো অধিকার ছিল,
স্বাভাবিক জীবন পাওয়ার,
কেন পেল না?
তবে কিসের স্বাধীন আমার এই দেশ?
অসহায় মা দু'বেলা দু'মুঠো খেতে পায় না,
জমেনা তার বুকে এক ফোটা দুধ,
কোলের বাচ্চার মুখে কিছুই সে পারে না দিতে,
ছ'মাসের বাচ্চার সাথে আর কত ছিনিমিনি খেলবে?
কিসের স্বাধীনতা?
এখানে কোন স্বাধীনতা নেই,
নেই কোন পরাধীনতা,
চাইলেই যা কিছু করা যায়-
অসহায়কে নিম্নতর থেকে আরো অতলে ছুড়ে ফেলা যায়,
চাইলেই যে কেউ রাস্তার ধারে থালা পেতে বসে যায়,
এ এক অলীক স্বাধীনতা!!!