এক পলক তোমায় দেখবো বলে-
৩২০ কিলো পথ আর অনেকগুলো নদ-নদী, খাল-বিল পেরিয়ে এসেছি এই ইট-কাঠ-কংক্রিটের শহরে একটু আগে।
এক পলক তোমায় দেখবো বলে-
আবছা ঘুমের ঘোরে নির্ঘুম রাত কাটিয়ে ঘর ছেড়েছি পাখিরও আগে।
এক পলক তোমায় দেখবো বলে-
অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছি, কখন এ যাত্রা শেষ হবে।
