Pages

Friday, March 25, 2016

নিষ্ঠুর স্বাধীনতা

 স্বাধীনতা তুমি এসেছো!

আমার খোকা কই?

আমার বাবা কই?

স্বাধীনতা, আমার বোন কোথায়?

বলনা স্বাধীনতা, বল, বল, বল....


বল, আমার মা কই?

আমার মা যে ডালের বড়ি শুকিয়েছিল আমার জন্য।

বল আমার সন্তানেরা কোথায় ঘুমিয়ে আছে?

তারা আর জেগে উঠছে না কেন?


তুমি এত নিষ্ঠুর কেন?

এতগুলো মানুষের প্রাণ বিনাশ না করে তুমি আসতে পরতে না?

তোমাকে চাই না

আমার মাকে ফিরিয়ে দাও

আমার বোনকে ফিরিয়ে দাও

আমার বাবকে ফিরিয়ে দাও

আমার সন্তানকে ফিরিয়ে দাও।